মূল কনটেন্টে যান

গোপনীয়তা নীতি

ZendSMS যেভাবে তথ্য সুরক্ষিত রাখে ও ব্যবহার করে।

ওয়েবসাইট দর্শনার্থী, ব্যবসায়িক কাস্টমার, অনুমোদিত ব্যবহারকারী এবং ZendSMS-এর A2P সেবায় মেসেজ পাওয়া মোবাইল গ্রাহকের তথ্যের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য।

কার্যকর: ১১ সেপ্টেম্বর ২০২৬
01

আমাদের পরিচয় ও নীতির পরিধি

ZendSMS, Diana Host Limited পরিচালিত একটি business messaging brand। BTRC A2P তালিকাভুক্তি নং BTRC-A2P-23-144। ওয়েবসাইট দেখা, কোটেশন চাওয়া, অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার, API integration, support যোগাযোগ অথবা ZendSMS-এর মাধ্যমে প্রক্রিয়া করা মেসেজ পাওয়ার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য।

02

আমাদের ভূমিকা ও কাস্টমারের ভূমিকা

Business account ও website data ব্যবহারের উদ্দেশ্য Diana Host Limited নির্ধারণ করে। কোনো business customer-এর দেওয়া recipient number, message content ও campaign instruction ZendSMS সাধারণত ওই customer-এর অনুরোধ করা A2P সেবা দিতে প্রক্রিয়া করে। Recipient list, বৈধ কর্তৃত্ব, notice ও consent-এর দায়িত্ব customer-এর।

03

অ্যাকাউন্ট, ব্যবসা ও যাচাইয়ের তথ্য

কোনো ব্যবসা ও তার অনুমোদিত ব্যবহারকারীকে শনাক্ত এবং সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হতে পারে।

  • নাম, ব্যবসার নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নম্বর
  • প্রয়োজনে trade licence, incorporation, tax, KYC ও authorisation record
  • কোটেশন, চুক্তি, ইনভয়েস, পেমেন্ট ও account balance-এর তথ্য
  • Support request, instruction, approval ও যোগাযোগের record
04

মেসেজ ও রাউটিং তথ্য

কাস্টমার SMS request পাঠালে সেটি route, secure ও report করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়া হতে পারে।

  • Destination mobile number এবং পাওয়া গেলে operator বা MNP routing information
  • Message body বা template, sender ID ও message category
  • Request time, account reference, API log, route, segment count ও delivery report
  • Fraud, suppression, opt-out, rejection ও troubleshooting signal
05

ওয়েবসাইট ও প্রযুক্তিগত তথ্য

আমাদের system IP address, browser ও device detail, cookie বা local-storage preference, দেখা page, timestamp, security event ও diagnostic log রাখতে পারে। Website চালানো, light বা dark theme মনে রাখা এবং service সুরক্ষায় প্রয়োজনীয় storage ব্যবহার হয়।

06

তথ্য ব্যবহারের কারণ

Customer যাচাই, enquiry-এর উত্তর, service দেওয়া ও billing, message submit, delivery status ফেরত, API ও webhook পরিচালনা, support, spam ও fraud প্রতিরোধ, service rule প্রয়োগ, network সুরক্ষা এবং BTRC, mobile operator, accounting ও অন্যান্য বৈধ requirement মানতে তথ্য ব্যবহার করি।

07

কারা তথ্য পেতে পারে

সেবা দিতে যতটুকু যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন ততটুকু তথ্য mobile-network operator, MNP বা routing provider, অনুমোদিত A2P বা technology provider, hosting ও security vendor, payment ও professional adviser এবং বৈধভাবে প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষকে দেওয়া হতে পারে। অন্য পক্ষের নিজস্ব marketing-এর জন্য personal information বা recipient list বিক্রি করি না।

08

সংরক্ষণ ও নিরাপত্তা

Messaging, billing, audit, security, dispute ও আইনগত প্রয়োজন অনুযায়ী প্রতিটি তথ্য প্রয়োজনীয় সময় পর্যন্ত রাখা হয়। Record ও regulatory requirement অনুযায়ী সময় ভিন্ন হতে পারে। Access control, monitoring, backup ও অন্যান্য যুক্তিসঙ্গত safeguard ব্যবহার করি; তবে কোনো internet বা telecom system সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চয়তা দেওয়া যায় না।

09

প্রাপকের পছন্দ ও গোপনীয়তার অনুরোধ

প্রাপকের আগে মেসেজে চিহ্নিত business sender-এর সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ মেসেজের উদ্দেশ্য ও content ওই business নির্ধারণ করে। Promotional message-এর ক্ষেত্রে customer-কে প্রযোজ্য opt-out ও DND requirement মানতে হবে। Eligible information দেখা, সংশোধন বা মুছতে support@zendsms.com-এ ইমেইল করা যায়; পরিচয় যাচাই হতে পারে এবং আইনগতভাবে প্রয়োজনীয় record রাখা হবে।

10

বিদেশে প্রক্রিয়াকরণ, পরিবর্তন ও যোগাযোগ

কিছু supporting technology উপযুক্ত contractual ও security control সাপেক্ষে বাংলাদেশের বাইরে তথ্য প্রক্রিয়া করতে পারে। Service বা requirement বদলালে এই নীতি হালনাগাদ এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনে কার্যকর তারিখ সংশোধন করা হবে। গোপনীয়তার প্রশ্ন support@zendsms.com-এ পাঠান।

WhatsApp-এ চ্যাট করুন